সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীজুড়ে বাসের কৃত্রিম সংকট!

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি সিদ্ধান্তকে নগরবাসীর কাছে দুঃসহ করে তুলতে সড়কে বাসের কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন মালিকরা। স্বাভাবিকের তুলনায় আজ সোমবার রাজধানীর রাজপথে কম সংখ্যক বাস নামিয়েছেন তারা। তাই সিটিং সার্ভিস বন্ধের দ্বিতীয় দিনও প্রথম দিনের মতোই দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। রাজধানীর শ্যওড়াপাড়ার থেকে গুলশান-১ যাওয়ার জন্যে বাসের অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী রবিন। বাংলানিউজকে তিনি বলেন, সাধারণত প্রতি ১০ বা ২০ মিনিট পর পর বিহঙ্গ কোম্পানির একটি বাস আসে। কিন্তু আজ আধ ঘণ্টাতেও বাস নেই।

রাজধানীর শ্যামলী বাস স্ট্যান্ডে সকাল সাড়ে নয়টাতেও দেখা গেলো, বাসের জন্য অপেক্ষমান মানুষের ভিড়। সোহেল, তারিকুল ইসলাম, সিমা প্রমুখের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল থেকে গাবতলী থেকে সদরঘাটের ৮ নং বাস পর্যন্ত অন্যদিনের তুলনায় কম। অথচ ৮ নং এবং ৭ নং বাস সবসময়ই লোকাল। পরিবহন মালিকরা যাত্রীদের যন্ত্রণা দিতেই বাসের সংকট তৈরি করেছে বলে মনে করছেন তারা।

মিরপুর ১০ থেকে উত্তরা রুটের বাস জাবালে নূরের চালক বলেন, এ ধরনের কোন কিছু ঘটেনি। বাস আগের মতোই আছে। সিটিং বাস না থাকায় যাত্রীদের উঠতে সমস্যা হচ্ছে। তবে ঠিকানা, বিকাশ, ভিআইপি ২৭, বিহঙ্গ, তেতুলিয়া বাসে চলাচলকারী একাধিক যাত্রী ও চালক এবং কন্ডাকটরের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সকাল থেকেই বাসের সংখ্যা কম। তবে যার যার কোম্পানির সঠিক বাসের হিসাব দিতে পারেননি তারা। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই