বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলসি-বালতি নিয়ে মেয়রের কাছে পানির দাবি

news-image

নিজস্ব প্রতিবেদক : গেন্ডারিয়ার ফজলুল হক মহিলা কলেজে রবিবার ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে ‘জনতার মুখোমুখি জনপ্রতিনিধি’ শীর্ষক জবাবদিহিতামূলক অনুষ্ঠানে মেয়রের সম্মুখে পানির দাবিতে কলসি-বালতি নিয়ে স্লোগান দেয় স্থানীয়রা।

তাদের অভিযোগ, রাত দুইটায় ওয়াসার পানি আসে। তখন পানির জন্য বের হতে হয়। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসকের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন। এক থেকে দেড় কাঠা জমি বরাদ্দের উদ্যোগ নিতে বলেন। জমি প্রাপ্তি সাপেক্ষে আগামী রোজার আগেই ওয়াসার কর্মকর্তার কাছ থেকে একটি পানির পাম্প বসানোর প্রতিশ্রুতি আদায় করেন। সাঈদ খোকন অনুষ্ঠানে এলাকাবাসীর দুর্ভোগ শোনেন। তিনি যথাসাধ্য তা সমাধানের আশ্বাস দেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শহীদুল্লাহ মিনুর সভাপতিত্বে অনুষ্ঠানে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, নারী কাউন্সিলর হেলেনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. আরিফ হোসেন ছোটনের উদ্যোগে বুড়িগঙ্গা নদীর তীরে এবং ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদুল্লাহ মিনুর উদ্যোগে পুরাতন লোহারপুল এলাকায় নব-নির্মিত দু’টি এসটিএস উদ্বোধন করেন মেয়র। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল