মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকাসক্ত নারীদের ৪০ শতাংশই শিক্ষার্থী

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মোহনা। লম্বা, শ্যামলা, সুন্দরী। তার চোখে-মুখে অনেক মায়া। মায়াবী এই মোহনা সহজেই নজর কাড়তেন যুবকদের।

প্রেমের প্রস্তাব পেতেন অহরহ। বিলাসী জীবনের প্রতি ঝোঁক ছিল মধ্যবিত্ত পরিবারের এই তরুণীর। পরিবারের অমতেই ভালোবেসে ঘর ছাড়েন মুকুল নামক যুবকের সঙ্গে। ঘটনাটি ২০১০ সালের।

মোহনা জানান, মুকুল ভালো চাকরি করেন জানতেন। কিন্তু পরে জানতে পারেন তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক। যৌথজীবন যাপনে অভাব লেগেই থাকতো। অর্থের জন্য তারকা হোটেলের বিভিন্ন পার্টিতে নাচ করেন মোহনা। কিন্তু মোহনার শরীরের ওজন বাড়ছিল। মোটা দেখাচ্ছিল।

মোহনার ভাষায়, ‘মোটা মেয়েদের পার্টিতে কদর কম। তাই স্লিম হওয়ার জন্য সহকর্মী চিয়ার্সগার্লদের পরামর্শ নিয়ে ইয়াবা সেবন শুরু করি।’

তারপর থেকে স্লিম থাকার জন্যই নিয়মিত ইয়াবা সেবন করেন। ওই সময়ে তার প্রেমিক মুকুলের সঙ্গে সম্পর্ক ভেঙে যায়। ততদিনে অনেক বন্ধু জুটেছে মোহনার। নিয়মিত পার্টিতে অংশ নেন। বাসা নেন বসুন্ধরা আবাসিক এলাকায়।

ততদিনে ইয়াবা সেবন করে স্লিমও হয়েছেন। কিন্তু বিলাসী জীবনযাপনের জন্য আরো অর্থ দরকার। বেশি অর্থ উপার্জনের জন্য পার্টিতে যৌনসঙ্গী হন অনেকের। ছুটে যান দেশের বিভিন্ন স্থানে। দীর্ঘসময় পুরুষকে আনন্দ দিতে এবং নিজেকে স্লিম রাখতে ইয়াবা সেবন করেন প্রতিদিন। একদিন সেবন না করলে কিছুই ভালো লাগে না। পার্টি, সঙ্গী সব অসহ্য লাগে। ইয়াবা ছাড়া চলে না। এক পর্যায়ে অসুস্থ হয়ে যান এই তরুণী।

দীর্ঘ ৭ বছর পর গত ৮ই মার্চ ফোনে মা-বাবাকে জানান তিনি গুরুতর অসুস্থ। বলেন, ‘আমি অনেক অপরাধ করেছি মা। আমি বোধ হয় আর বাঁচবো না। আমাকে তোমরা বাঁচাও।’ বাসার ঠিকানা জেনে মা-বাবা ছুটে যান। বিলাস বহুল ফ্ল্যাটে ঢুকতেই বুঝতে বাকি নেই তাদের আদরের মেয়েটি অন্ধকারের বাসিন্দা। অ্যালকোহলের বোতলে সাজানো ফ্রিজ খুলে তারই প্রমাণ পান। অতঃপর এই তরুণী এখন একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

শুধু মোহনায় নয়, তার মতো অনেক শিক্ষার্থী মাদকের ছোবলে আজ চোখে অন্ধকার দেখছে।

সরকারি হিসেবে দেশের ৬০ লাখ মানুষ মরণ নেশায় আক্রান্ত। কিন্তু বাস্তবে এই সংখ্যা আরো অনেক বেশি বলেই ধারণা বিশেষজ্ঞদের। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ৬,০০,০০০ হচ্ছে নারী। মাদকাসক্ত নারীদের বেশিরভাগ উচ্চবিত্ত পরিবারের। আক্রান্ত নারীদের ৪০ শতাংশ হচ্ছেন শিক্ষার্থী।

২০১৪ সালে দেশে নারী মদ পানকারীর সংখ্যা ছিল ৪,১০,০০০। ২০১৫ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪,৯০,০০০ জনে। ২০১৬ সালে এই সংখ্যা গিয়ে ঠেকে ৫,৬০,০০০। বর্তমানে দেশে নারী মদ পানকারীর সংখ্যা ৬,০০,০০০।

মাদকাসক্তি নিরাময় কেন্দ্র বারাকা’র এডুকেটর শেফা বলেন, ‘কৌতূহলে, প্রেমে ব্যর্থ হয়ে, পারিবারিক হতাশার কারণে মাদকাসক্ত হচ্ছে মেয়েরা। মাদক বলতে মূলত ইয়াবা ও গাঁজায় আক্রান্ত হচ্ছে। তবে বেশিরভাগ মেয়েরা স্ল্লিম হওয়ার জন্য ইয়াবা সেবন করছে। পরবর্তীতে আক্রান্ত হয়ে নিজের জীবন ধ্বংস করছে। এমনকি পরিবারকেও ধ্বংস করে দিচ্ছে।’ মানবজমিন

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী