,

কওমি স্বীকৃতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : আল্লামা শফী

news-image

নিজস্ব প্রতিবেদক : কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি নিয়ে একটি মহল সমালোচনা করছে এবং বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইক সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আলেমদের মধ্যে ঐক্য থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলে মনে করেন আল্লামা শফী।

রবিবার চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় স্বীকৃতি বাস্তবায়ন নিয়ে আয়োজিত বৈঠকে তিনি এসব কথা বলেন। কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদের মান বাস্তবায়ন কমিটির সদস্যরা আজ প্রথম বৈঠকে বসেন। এই বৈঠকে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

বৈঠকে সনদের মান বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান দেয়ায় আল্লাহর শোকরিয়া আদায় করা হয়। পাশাপাশি এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আল্লামা শফী বলেন, ‘আমরা স্বীকৃতির ব্যাপারে আমাদের নীতি থেকে বিচ্যুত হইনি। আমাদের শর্ত মেনেই সরকার স্বীকৃতি দিচ্ছে।’ তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আমাদের পূর্ব ঘোষিত যৌক্তিক অবস্থান গ্রহণ করেই যে সনদের মান প্রদান করা হয়েছে, তাতেই আমরা যে নীতিতে অবিচল অটল ছিলাম, সেটা স্পষ্ট হয়েছে।

হেফাজত আমির বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে খাঁটি ইসলামি শিক্ষা কার্যক্রম পরিচালনা করি। ইমান-আকিদা, দেশের স্বাধীনতা ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো হুমকি তৈরি হলে আমরা দেশ ও জাতির পক্ষে ইতিবাচক ভূমিকা রাখতে সচেষ্ট হই।’

বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা আশরাফ আলী, মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা মুফতি ওয়াক্কাস, মাওলানা আব্দুল কুদ্দুস, মুফতি রূহুল আমীন, মুফতি আরশাদ রাহমানী, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা সাজিদুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা যোবায়ের আহমাদ চৌধুরী, মাওলানা মুফতী জসীম উদ্দীন, মাওলানা মাহফুজুল হক, মুফতী শামসুদ্দীন জিয়া, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা আনাস মাদানী, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা মুফতী নূরুল আমীন, মাওলানা উবায়দুর রহমান মাহবুব, মাওলানা এনামুল হক, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা কাজী আখতার হোসাইন, মাওলানা ইউসুফ, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা আব্দুল জাব্বার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে