সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জের বন্যাকবলিত এলাকায় গেলেন রাষ্ট্রপতি

news-image

কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ রোববার তিনদিনের সফরের শুরুতে রাষ্ট্রপতি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাওর এলাকা পরিদর্শন করেছেন।

মিঠামইনে নামার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হেলিকপ্টারে বসে উজান  থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অসময়ের টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ডুবে যাওয়া বিস্তীর্ণ ফসলের জমি পরিদর্শন করেন।

জেলা কৃষি বিভাগের মতে, অকাল বন্যায় কিশোরগঞ্জের তিন হাওর উপজেলা মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামে প্রায় ৪০ হাজার হেক্টর জমির আধা-পাকা বোরো ফসল পুরোপুরি তলিয়ে গেছে। তবে কৃষকদের দাবি এর পরিমাণ আরো অনেক বেশি। কিশোরগঞ্জ ছাড়াও সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা ও ব্রাক্ষণবাড়িয়ার বেশির ভাগ জমির বোরো ধান তলিয়ে গেছে।

আজ দুপুর ২টায় নিজ এলাকা মিঠামইনে অবতরণের পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জেলা পরিষদের ডাকবাংলোয় যান এবং সেখানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা  হয়। পরে মিঠামইন উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্রপতি আবদুল হামিদ স্থানীয় জনপ্রতিনিধি, গুরুত্বপূর্ণ ব্যক্তি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন।

সফরের দ্বিতীয় দিন আগামীকাল সোমবার রাষ্ট্রপতি দুপুর ১২টায় মিঠামইন থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে যাত্রা করবেন এবং সুনামগঞ্জ অবতরণের আগে বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শন করবেন। সুনামগঞ্জে সন্ধ্যা ৭টায় তিনি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষাবিদ ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। আগামী মঙ্গলবার রাষ্ট্রপতি আবদুল হামিদ দুপুর সাড়ে ১২টায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট