আগামী অর্থবছরের জিডিপি প্রাক্কলন ৭.৪ শতাংশ
নিজস্ব প্রতিবেদক : আগামী অর্থবছরের জন্য মোট দেশজ উৎপাদন প্রাক্কলন করা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। আর মোট বাজেট ঘাটতি ধরা হবে ৫ দশমিক ৪ শতাংশ।
রবিবার সচিবালয়ে সম্পদ কমিটির বৈঠক শেষে এই তথ্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বলেন, আগামী অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে ঋন গ্রহণের পরিমাণ বাড়ানো হবে। এতে সঞ্চয়পত্র নির্ভরতা কমে আসবে।











