সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যায় মাশরাফিদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা পাচ্ছেন দেশের প্রায় ৩৩৯ ক্রীড়াবিদ। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে গেল ছয় মাস যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তাদের এই সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

আজ সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের সেক্রেটারি অশোক কুমার বিশ্বাস বলেন, ‘খেলাধুলায় সাফল্যর জন্য প্রধানমন্ত্রী ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। গণভবনে তাদের জন্য সংবর্ধনের আয়োজন করা হচ্ছে।’

গত অক্টোবর থেকে এ পর্যন্ত বাংলাদেশের যেসব খেলোয়াড় ব্যক্তিগত বা দলগতভাবে দেশে এবং দেশের বাইরে ক্রীড়াক্ষেত্রে অংশ নিয়েছেন তাদের সবাইকে গণভবনে আমন্ত্রণ জানানো হয়েছে।

অর্থাৎ জাতীয় ক্রিকেট দল, নারী ক্রিকেট দল, জাতীয় হকি দল, হ্যান্ডবল, সাঁতার, যুব হকি, শুটিং, ভারোত্তোলন, গলফ, আর্চারি, দাবা, জুনিয়র ব্যাডমিন্টন, ইনডোর হকিতে নারী-পুরুষ, রোলবলের ক্রীড়াবিদ, মহিলা ফুটবল, অনূর্ধ্ব-১২ ছেলেদের ফুটবল দলকে প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনায় পাবেন।

উল্লেখ্য, ১৬ এপ্রিল গণভবনে এ সংবর্ধনা দেয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানে ভালো পারফর্ম করা ক্রীড়াবিদদের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থাও রয়েছে।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই