,

বিএনপির ভাইস চেয়ারম্যান টুকুর জামিন নামঞ্জুর

news-image

পাবনা প্রতিনিধি : সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের একটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার বেলা ১১টায় সিরাজগঞ্জ জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ইকবাল হাসান মাহমুদ টুকুর আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক কোহিনুর আরজুমান জামিনের আবেদন নামঞ্জুর করেন।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর আইনজীবী ইন্দ্রজিৎ সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্রদল নেতা শহীদ নাজির উদ্দিন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০১০ সালের ১১ অক্টোবর সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদের মুলিবাড়ীতে ছাত্র-গণজমায়েতের আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল। সমাবেশ চলাকালে দ্রুতগতির একটি ট্রেনের নিচে কাটা পড়ে বিএনপির ছয় কর্মী নিহত হন।

ক্ষুব্ধ জনতা ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ ঘটনায় সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিসের তৎকালীন উপসহকারী পরিচালক বাদী হয়ে মামলা দায়ের করেন।

এর আগে গত ১০ এপ্রিল এসব মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ইকবাল হাসান মাহমুদ টুকু। পরে বিচারক জাফরোল হাসান জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি ঢাকার কাশিমপুর কারাগারে আটক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে