,

‘পরিবহন খাতে শৃঙ্খলা না আসা পর্যন্ত অভিযান চলবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে ‘সিটিং সার্ভিস’ বন্ধ এবং যানবাহনের বাম্পার অপসারণ ও অন্যান্য অনিয়ম বন্ধে অভিযান পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহন খাতে শৃঙ্খলা না আসা পর্যন্ত অভিযান চলবে।

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে রবিবার (১৬ এপ্রিল) সকাল পৌনে ১০টায় এ অভিযান পরিদর্শন করছিলেন তিনি। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, বাম্পার অপসারণ ও অন্যান্য অনিয়ম বন্ধে এ অভিযান শুরু হয়েছে। এটা পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত চলবে। আইনের মাধ্যমেই পরিবহন খাতের বিশৃঙ্খলা সমাধান করে শৃঙ্খলা আনা হবে। এখানে কাউকে কোনো ছাড়া দেওয়া হবে না।

‘সিটিং সার্ভিস’ বন্ধের ফলে যাত্রী হয়রানির আশঙ্কা আছে কিনা- এমন এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলে, নিয়মের মধ্যে সবাই এলে কোনো সমস্যাই হবে না। যাত্রীদের ভোগান্তিরোধেই আমরা ব্যবস্থা নিচ্ছি। মানুষের ভোগান্তি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা কাজ করব।

সাতরাস্তা মোড়ে সকাল ৮টা থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুস সালামের নেতৃত্বে বাম্পার অপসারণের কাজ শুরু হয়। এ সময় কিছু গাড়ি চালককে অনিয়মের দায়ে জরিমানাও করা হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী নিজে উপস্থিত থেকে বেশ কয়েকটি ট্রাকের বাম্পার অপসারণ করান। পুরো অভিযানের কার্যক্রমও পরিদর্শন করেন ওবায়দুল কাদের। বিআরটিএকে অভিযানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়েও তাগিদ দেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে