,

বিমানের পরিচালক হলেন মমিনুল ইসলাম

news-image

অনলাইন ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন) পদে দায়িত্ব পেয়েছেন মমিনুল ইসলাম। এর আগে তিনি একই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বুধবার বিমানের বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিমানের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) শাকিল মেরাজ গতকাল কালের কণ্ঠকে বলেন, বিমানের সাবেক পরিচালক (পরিকল্পনা) বেলায়েত হোসেন অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালক (প্রশাসন) পদে দায়িত্ব পালন করেছেন। তিনি অবসরে যাওয়ার পর ওই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পান মমিনুল। সর্বশেষ তিনি মহাব্যবস্থাক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সাল থেকে জেনারেল ম্যানেজার (নিরাপত্তা) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বিমানের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, সেনাবাহিনীর ১৫তম দীর্ঘমেয়াদী কোর্স (লং কোর্স) থেকে চাকরি ছেড়ে দিয়ে ১৯৮৬ সালের ৩ নভেম্বর মমিনুল ইসলাম অফিসার হিসেবে বিমানে যোগ দেন। এরপর ২০১১ সালে জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি পেয়েছিলেন তিনি। বুধবারের মিটিংয়ে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে