,

সিটিং সার্ভিস বন্ধে মাঠে নামছে পর্যবেক্ষক দল

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রবিবার থেকে বন্ধ হচ্ছে রাজধানীর গণপরিবহনে তথাকথিত সিটিং সার্ভিস। বন্ধের বিষয়টি পর্যবেক্ষক দল তদারকি করবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহমান।

শনিবার এ তথ্য জানান তিনি। এছাড়া বাসগুলোতে সুস্পষ্ট ভাড়ার তালিকা রাখারও নির্দেশ দেয়া হয়েছে।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, রিববার থেকে রাজধানী ঢাকায় গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ আগামীকাল থেকে ঢাকায় কোনো বাস সিটিং হিসেবে চলবে না এবং কেউ সিটিং সার্ভিস ভাড়া নিতে পারবে না।

তিনি আরো বলেন, বাস-মিনিবাসে কিলোমিটারপ্রতি সরকারের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা হলে ব্যবস্থা নেয়া হবে।

মশিয়ার রহমান আরো বলেন, সিটিং সার্ভিস বন্ধ ও ভাড়া সংক্রান্ত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হচ্ছে। এসব পর্যবেক্ষণের জন্য বিআরটিএ’র একাধিক টিম মাঠে থাকবে।

যানবাহন থেকে অবৈধ হুক অ্যাঙ্গেল খুলে ফেলা, সিটিং সার্ভিস বন্ধসহ পরিবহন খাতের সমস্যা সমাধানে করণীয় ঠিক করতে পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও মালিক-শ্রমিক নেতারা বৈঠকে করেন। বিকেল ৪ টার দিকে এলেনবাড়ীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে ঢাকার বাস-মিনিবাসে শনিবার থেকে সিটিং সার্ভিস প্রথা বাতিল করার ঘোষণা দেয় পরিবহন মালিকদের সংগঠন ঢাকা সড়ক পরিবহন সমিতি। তবে রবিবার সকাল থেকে এটি কার্যকর করতে মাঠে নামবেন পযর্বেক্ষকরা।‘ভাস্কর্য থাকা না থাকা সুপ্রিম কোর্টের এখতিয়ার’
নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের ভাস্কর্য থাকবে কি থাকবে না, এটা একান্তই সুপ্রিম কোর্টের এখতিয়ার বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

শনিবার রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, সুপ্রিম কোর্ট একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট সরকারের কোনো প্রতিষ্ঠান নয়। এখানে এই ভাস্কর্য থাকবে কি, থাকবে না, এটা একান্তই সুপ্রিম কোর্টের এখতিয়ার।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের সামনের গ্রীক ভাষ্কর্যটি যেখানে স্থাপন করা হয়েছে তা জাতীয় ইদগাহ মাঠের পাশে। এখানে স্বকীয়তা অনুসরণ করা হয়নি। এই কারণে প্রধানমন্ত্রী ওনার মতামত প্রকাশ করেছেন, ইতোমধ্যে এই ব্যাপারে প্রধানমন্ত্রী প্রধান বিচারপ্রতির সাথে মতামত ব্যক্ত করেছেন।

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী নেতৃত্বাধীন একদল ওলামার সঙ্গে বৈঠকে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্কর্য অপসারণের সম্মতিতে সরকারি দল হিসেবে আওয়ামী লীগের সুস্পষ্ট অবস্থান জানতে চাইলে সাংবাদিকদের জবাব দেন হাছান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর বক্তব্যের সমালোচনা করে হাছান বলেন, রিজভী বলেছেন ভারত পাকিস্থানকে দুর্বল করার জন্য পাকিস্তান ভেঙ্গে দিয়েছিলেন। এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয় তারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছে।

আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রান ও দে র‌্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাপা, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে