বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস

news-image

 

নিজস্ব প্রতিবেদক : শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এর গতিবেগ ঘন্টায় হবে ৬০ থেকে ৮০ কিলোমিটার। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার এবং কোথাও কোথাও আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ জাতীয় আরও খবর