বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফোর্বসের তরুণ সামাজিক উদ্যোক্তাদের তালিকায় ২ বাংলাদেশি

news-image

 

নিজস্ব প্রতিবেদক : প্রভাবশালী সাময়িকী ফোর্বসে এশিয়ার সেরা সামাজিক উদ্যোক্তা হিসেবে বাংলাদেশি দুই তরুণ ও তরুণীর নাম উঠে এসেছে। তালিকায় স্থান পাওয়া এই দুজন হচ্ছেন মিজানুর রহমান কিরণ ও সওগাত নাজবিন খান।

২৯ বছর বয়সী মিজানুর রহমান কিরণ ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (পিডিএফ)প্রতিষ্ঠাতা। এই উদ্যোগের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের প্রতিবন্ধীদের উন্নয়নে ভূমিকা রাখছেন। প্রতিবন্ধীদের অধিকার আন্দোলনেও তার প্রতিষ্ঠান কাজ করছে তার প্রতিষ্ঠান।

অন্যদিকে ২৭ বছর বয়সী সওগাত নাজবিন খান প্রতিষ্ঠা করেছেন এইচ এ ফাউন্ডেশন। ডিজিটাল মাধ্যমে গ্রামীণ দরিদ্রদের শিক্ষাদানের একটি পদ্ধতি পরিচালিত হচ্ছে তার তত্ত্বাবধানে। সামান্য টিউশন ফি নিয়ে তার স্কুলে বিনামূল্যে বই, ইউনিফর্ম ও পরিবহন সুবিধা দেয়া হয়। এরই মধ্যে তার এই উদ্যোগের মধ্য দিয়ে ৬০০ শিশুকে শিক্ষাদান প্রক্রিয়ার মধ্যে আনা হয়েছে। আর সে কারণে ২০১৬ সালে কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ড পান নাজবিন খান।

এর আগে নাজবিন অল্প খরচে সৌরশক্তিতে সেচকাজের সুযোগ তৈরি করে ২০১৫ সালে গ্রিন ট্যালেন্ট অ্যাওয়ার্ড ২০১৫ পেয়েছিলেন।

অনুর্ধ্ব ৩০ উদ্যোক্তাদের শ্রেষ্ঠত্বর এই তালিকা বানিয়েছে ফোর্বস এশিয়া। আর তাতে স্থান পেয়েছেন ৩০ জন নারী-পুরুষ। নিজস্ব উদ্যোগে বিশ্বের নানামুখী সমস্যা সমাধানের চেষ্টা করছেন ওই ৩০ তরুণ। সূত্র : ফোর্বস

এ জাতীয় আরও খবর