,

‘একটি গোষ্ঠী সরকার ও বিচার ব্যবস্থার মধ্যে ঝামেলা সৃষ্টির চেষ্টা করছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : একটি গোষ্ঠী সরকার এবং বিচার ব্যবস্থার মধ্যে ঝামেলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, অতীতে কয়েকটি সিদ্ধান্তের ক্ষেত্রে বিচারকদের মধ্যে সমন্বয়হীনতার কারণে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় এমন হচ্ছে।

শনিবার রাজধানীর কাকরাইলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য নবনির্মিত আবাসিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিচারপতিদের জন্য নবনির্মিত আবাসিক ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধান বিচারপতি বলেন, অতীতের যেকোন সময়ের চেয়ে বিচার ব্যবস্থা সুশৃঙ্খল। দেশের সকল আদালতে মামলা নিষ্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিচারকদের জন্য এই আবাসিক ভবন নির্মাণ এই ধারাকে আরো গতিশীল করবে।

সুরেন্দ্র কুমার সিনহা বলেন, বিচার ব্যবস্থার আধুনিকায়নে সরকার বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। এর ফলে বিচার ব্যবস্থায়ও গতি এসেছে। তবে ই-জুডিশিয়ারি প্রকল্প হাতে নেয়া হলেও তা বাধাগ্রস্ত হয়। ই-জুডিশিয়ারি কার্যক্রম বাস্তবায়নে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশে জনসংখ্যার তুলনায় বিচারকের সংখ্যা কম। আবার এই কম সংখ্যক বিচারকদের জন্য পর্যাপ্ত আবাসন ব্যবস্থা নেই।

এসময় সুপ্রিম কোর্টের বিচারপতিদের জন্য আবাসিক ভবন নির্মাণের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান প্রধানবিচারপতি।

তিনি বিচারকদের প্রশিক্ষণের উপরও গুরুত্বারোপ করেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে