সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পহেলা বৈশাখে দুপুরে যা খেয়েছেন প্রধানমন্ত্রী

news-image

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে খাবারের প্লেটে ইলিশ না রাখার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আহ্বানে সাড়া দিয়েছেন সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ। শুধু তাই নয়, এই আহ্বানে সাড়া দিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতাকর্মীও খাবারের তালিকায় ইলিশ রাখেননি। এমনকি, খোদ প্রধানমন্ত্রীর দুপুরের খাবার মেন্যুতেও ছিল না পান্তা-ইলিশ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী বেলা দু’টার দিকে দুপুরের খাবার খেয়ে থাকেন। তার আজকের (শুক্রবার) খাদ্য তালিকায় খিচুড়ি, সব্জি, বেগুন ভাজা, মরিচ ভাজা ও ডিম ভাজা রাখা হয়েছিল। তবে তিনি খিচুড়ি, সবজি, মুরগির মাংস ও বেগুন ভাজা দিয়ে দুপুরে খাবার সেরেছেন।’

গত মঙ্গলবার এক অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে আপনারা ইলিশ খাবেন না। ইলিশ ধরবেন না। পান্তা-ইলিশের পরিবর্তে খিচুড়ি, সব্জি, বেগুন ভাজা, ডিম ভাজা ও মরিচ ভাজা খাবেন।’ ওই সময় পহেলা বৈশাখের সঙ্গে পান্তা-ইলিশ খাওয়ার সঙ্গে কোনও সম্পর্ক নাই বলেও জানান প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন