,

পয়লা বৈশাখ : ব্যাগ বিড়ম্বনা, পুলিশের হাতে ফুল (ভিডিও)

news-image

রাজধানীর বাড্ডা থেকে আজ শুক্রবার সকালে রওনা দিয়েছিলেন শান্তা চৌধুরীর। নয় বছরের ছেলেকে শাহবাগে নিয়ে যাবেন মঙ্গল শোভাযাত্রা দেখতে। কিন্তু সোনারগাঁও মোড়ে বাস ঘুরিয়ে দেওয়া হয়। কাঁধে ছোট ব্যাগ ঝুলিয়ে ছেলের হাত ধরে তাই হাঁটা শুরু করেন শান্তা। রাস্তায় যানবাহন না থাকায় হাঁটতে অসুবিধা হচ্ছিল না তাঁদের। কিন্তু কিছু দূর আসার পর দুর্ভোগ শুরু হয়। বাংলামোটর মোড়ে চলছিল পুলিশের তল্লাশি। তবে ব্যাগ নিয়ে যেতে শাহবাগে যেতে দেওয়া হবে না। এমন সাফ কথা শান্তাকে জানিয়ে দেন তল্লাশির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।
শুরু হয় শান্তার অনুরোধ। তিনি বলতে থাকেন, ‘এই ব্যাগ আমি কোথায় রাখব?’
পুলিশ সদস্যরা বলেন, ‘আমাদের কিছু করার নেই। ব্যাগ রেখে যান।’
ক্ষোভ নিয়ে শান্তা বলেন, ‘আপনারা আমার ব্যাগ চেক করেন। কিছু থাকলে রেখে দেন। এখন বাসায় যেতেও পারব না। আমার টাকা কোথায় রাখব?’
না শোনার ভান করে পুলিশ সদস্যরা মুখ অন্য দিকে ঘুরিয়ে থাকেন। তাই বাধ্য হয়ে বৈশাখের গরমে মধ্যে রাস্তার এক কোণে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকেন।
শান্তার মতো অনেকেরই একই সমস্যায় পড়তে হয়েছে। কেউ আবার উপায় না পেয়ে বাড়ি ফিরে যান। যাওয়ার সময় ক্ষোভ প্রকাশ করে তাঁদের কেউ কেউ বলেন, ‘এভাবে চললে বর্ষবরণে বের হওয়া যাবে না।’
সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের একই পরিস্থিতিতে পড়তে হয়েছে। বিশেষ করে ফটোসাংবাদিকদের। ক্যামেরা নিয়ে যেতে দেওয়া হলেও লেন্সসহ আনুষঙ্গিক সরঞ্জামের ব্যাগ নিতে আপত্তি জানান পুলিশ সদস্যরা। অনেক পুলিশ সদস্যকে শোনা যায়, ‘ব্যাগ নিয়ে কী করবেন। মোবাইলে ছবি তোলেন। লেন্স হাতে নেওয়ার জন্য আরেক জনকে আনলে পারতেন।’

এই কড়াকড়ির মধ্যেও উৎসবের আমেজ আনতে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে গোলাপ আর বাতাসার ডালি হাতে দাঁড়িয়ে দর্শনার্থীদের নববর্ষের শুভেচ্ছা জানাতে দেখা যায় পুলিশ সদস্যদের।
এ ব্যাপারে অনেকে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখায় যোগাযোগ করার চেষ্টা করেও সাড়া পাননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে