বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুশ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে শেখ হাসিনার চিঠি

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এক চিঠিতে বঙ্গবন্ধু কন্যা আরও লিখেছেন, ‘বাংলাদেশ ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৪৫তম বার্ষিকীতে এই সফর আমাদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর চিঠিটি বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের হাতে তুলে দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলি। গত ৪৫ বছরে বাংলাদেশের কোনও পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম রাশিয়ায় দ্বিপক্ষীয় সফর। তার এ সফরে টেলিকম ও যোগাযোগ ক্ষেত্রে সমঝোতা স্মারক ও সংবাদ সংস্থা বাসস এবং রাশিয়ার ইথার তাসের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ পৃথিবীর অন্যতম পরাশক্তি রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক স্থাপনে আগ্রহী এবং রুশ প্রধানমন্ত্রীর সফরকালে এ বিষয়ে ঘোষণা দেওয়ার জন্য আলোচনা করছেন তারা। আশা করা হচ্ছে, এ বছরের দ্বিতীয়ার্ধে ঢাকায় আসবেন দিমিত্রি মেদভেদেভ।

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন, ‘দুই দেশ প্রায় ২৫টি চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করছে এবং এর প্রায় অর্ধেক চূড়ান্ত অবস্থায় আছে। রুশ প্রধানমন্ত্রী ঢাকায় থাকাকালে এগুলো যেন স্বাক্ষর হয় সেজন্য আলোচনা চালিয়ে যাচ্ছি আমরা।’

প্রসঙ্গত, ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় সফরের সময় থেকে দুই দেশের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। তার আগে দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল ৩০ কোটি ডলারের মতো। কিন্তু শেখ হাসিনার সফরের পর তা বেড়ে দাঁড়ায় প্রায় ১০০ কোটি ডলারের ওপরে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ