,

৩ জঙ্গির ফাঁসিতে দেশের মানুষ খুশি : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা ‘মুফতি’ আব্দুল হান্নান মুন্সীসহ ৩ জঙ্গির ফাঁসিতে দেশের মানুষ খুশি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

১২ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জঙ্গিদের ফাঁসির মাধ্যমে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তিন জঙ্গির ফাঁসি কার্যকর তারই প্রতিফলন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ জঙ্গিরা দেশের ৬৪টি জেলার মধ্যে ৬৩টি জেলায় একযোগে বোমা ফাটিয়েছিল। রমনার বটমূলে নিরীহ মানুষ হত্যা করেছিল। বঙ্গবন্ধু কন্যাকে হত্যার জন্য ৬৭ কেজি বোমা পুঁতেছিল। এতো বড় জঙ্গি, এতো বড় অপরাধীর ফাঁসির রায় কার্যকর হয়েছে। দেশের মানুষ এতে খুশি।

জঙ্গিরা বিভিন্ন নামে আত্মপ্রকাশ করলেও এদের কোনো পক্ষ নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরা দেশকে অস্থিতিশীল করতেই অপতৎপরতা চালাচ্ছে। আমরা জঙ্গিবাদ নির্ম‍ূলের জন্য কাজ করছি, এখন পর্যন্ত তাদের নির্ম‍ূল করতে না পারলেও নিয়ন্ত্রণ করতে পেরেছি।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজার প্রাঙ্গণে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হলে নিহত হয় দুই পুলিশ কর্মকর্তাসহ তিন জন। ঘটনায় আহত হন আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ অন্তত ৪০ জন। এই গ্রেনেড হামলার দায়ে জঙ্গি নেতা মুফতি হান্নান ও জঙ্গি শরীফ শাহেদুল আলম বিপুলের ফাঁসি কার্যকর হয় কাশিমপুর কারাগারে। অপরদিকে সিলেটে ফাঁসি কার্যকর করা হয় জঙ্গি দেলোয়ার হোসেন রিপনের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে