সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান ঘোষণা

news-image

নিউজ ডেস্ক : অবশেষে কওমি মাদরাসা শিক্ষা সনদের স্বীকৃতির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে গণভবনে কওমী মাদ্রাসা বোর্ডের বিভিন্ন পক্ষের নেতাদের সঙ্গে বৈঠককালে এ ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মান দেওয়া হলো। তিনি আরও বলেন, আমরা একটি আরবি বিশ্ববিদ্যালয় করেছি। যাতে এর মাধ্যমে কওমি মাদ্রাসার স্বীকৃতি হতে পারে। অনেক সমস্যাই এখন থাকতে পারে এখানে। কিন্তু ধীরে ধীরে আমরা এগুলো আলোচনার মাধ্যমে দূর করবো।

এ প্রসঙ্গে কওমি মাদরাসা শিক্ষা সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব মাওলানা ইয়াহিয়া মাহমুদ জানান, প্রধানমন্ত্রী আমাদের বহু প্রতীক্ষীত কওমী মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, শিগগিরই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, কোনো বিষয় নিয়ে মতভিন্নতা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে।

এদিকে ধর্ম সচিব আব্দুল জলিল স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামীকাল (আজ) বুধবারই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বৈঠকে যোগ দিতে রাত সোয়া ৮টার দিকে গণভবনে আসেন হেফাজতে ইসলামের আমির ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সভাপতি আল্লামা শাহ আহমদ শফী। তার নেতৃত্বে প্রায় ৩০০ জন আলেম এ বৈঠকে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষাস্তর দাওরা-ই-হাদিসের (ইসলামিক স্টাডিজ) সনদকে মাস্টার্সের সমমান দেওয়ার ব্যাপারে ঐকমত্য হয়েছে। দাওরা-ই-হাদিসের সিলেবাস প্রণয়ন, পরীক্ষাপদ্ধতি, প্রশ্ন প্রণয়ন ইত্যাদি বিষয় তদারকির জন্য গঠিত হবে ‘কওমি মাদরাসার সনদের মান বাস্তবায়ন কমিটি’। দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা কওমি মাদরাসা-সংশ্লিষ্ট ছয়টি শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের নিয়েই গঠিত হচ্ছে এ কমিটি।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট