,

নির্যাতনের পর রাজনকে পানি না দেওয়া অমানবিক : আদালত

news-image

আদালত প্রতিবেদক : সিলেটের সবজিবিক্রেতা শিশু সামিউল আলম রাজনকে নির্যাতনের পর পানি না দেওয়ার ঘটনাটি অমানবিক। এই হত্যা মামলায় এমনটাই পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এই মামলায় উদ্দেশ্য খোঁজার (ইনটেনশন) প্রয়োজন নেই। ঘটনার প্রেক্ষাপটে তাৎক্ষণিক উদ্দেশ্য তৈরি হতে পারে।

আজ মঙ্গলবার রাজন হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। পাশাপাশি তিন আসামির সাত বছর করে কারাদণ্ড ও দুই আসামির এক বছর করে সাজার রায় বহাল রেখেছেন আদালত। তবে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক আসামির সাজা বদলে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত বলেন, নির্যাতনের পর শিশুটি পানি চেয়েছিল, তা না দেওয়া অমানবিক। ঘটনাটি নিষ্ঠুর ও নৃশংস। ভিডিও ফুটেজে প্রতীয়মান হয়, নির্যাতনের কারণেই ঘটনাস্থলে শিশুটি মারা যায়।

পর্যবেক্ষণে আদালত বলেন, ঘটনাস্থলে যারা ছিল, তারা সেখানে একদল পশুর মতো আচরণ করেছে। হারিয়েছিল মানবিকতা। তাদের আচরণ ছিল অমানবিক। আসামিপক্ষ ভিডিও ফুটেজ সাক্ষ্য হিসেবে গ্রহণ না করার যে কথা বলেছে, এর পেছনে আদালত কোনো যুক্তি খুঁজে পায়নি। এই মামলায় ভিডিও ফুটেজটি অবশ্যম্ভাবীভাবে গুরুত্বপূর্ণ সাক্ষ্য।

উল্লেখ্য, ২০১৫ সালের ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকারীরাই আবার সেই নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়, যা নিয়ে দেশজুড়ে তোলপাড় ও ক্ষোভের সৃষ্টি হয়। তদন্ত শেষ করে ওই বছরের ১৬ আগস্ট ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৭ কার্যদিবস বিচারিক কার্যক্রম শেষে ওই বছরের ৮ নভেম্বর আদালত চার আসামির মৃত্যুদণ্ড রায় দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে