সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌসুমের প্রথম তাপপ্রবাহ চলছে

news-image

নিউজ ডেস্ক : টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলে মৌসুমের প্রথম তাপ প্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। লঘুচাপের প্রভাবে চৈত্রের শুরুতে বর্ষার আবহ থাকলেও শেষভাগে এসে বাতাসে বাড়তে শুরু করেছে উষ্ণতা।

সোমবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, ‘মৌসুমের প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বিস্তীর্ণ অঞ্চলে। আরও কয়েকদিন তা অব্যাহত থাকতে পারে। ‘

এপ্রিল মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি) এবং অন্যত্র এক থেকে দুটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮ এর চেয়ে বেশি ৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদরা জানান, কালবৈশাখীর এ সময়ে দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী হয়ে থাকে।

আজ মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেটে সোমবারও ৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি