,

ব্রাহ্মণবাড়িয়া অডিটর দের কর্মবিরতি পালিত

stop writingবার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ায় সিজিএ কর্মচারী সমিতি জেলা শাখার উদ্যোগে রবিবার থেকে জেলা হিসাব রক্ষন অফিসসহ বিভিন্ন উপজেলা হিসাব রক্ষন অফিসে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি শুরু হয়েছে। অডিটর পদটি স্কেলসহ দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় উন্নীতকরন এবং জুনিয়র অডিটরের বেতন স্কেল ২ধাপ উন্নীতকরনের দাবিতে তারা এই কলম বিরতি শুরু করেন। কলম বিরতি চলাকালে সকাল ১১টায় জেলা হিসাব রক্ষন কার্যালয় প্রাঙ্গনে হিসাবনিয়ন্ত্রক, বাংলাদেশ কর্মচারী সমিতি (সিজিএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সিজিএ কর্মচারী সমিতির সভাপতি অডিটর মোঃ নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি অডিটর মোৎ মাঈনুল আহসান, সাধারণ সম্পাদক অডিটর মোঃ আবুল খায়ের, প্রচার সম্পাদক অডিটর মোঃ আ.ফ.ম. নাসিমুল গনি, মহিলা সম্পাদিকা অডিটর এনাক্ষী পাল প্রমুখ। সভায় বক্তারা তাদের ন্যায় সঙ্গত দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। এদিকে অর্থবছরের শেষ মূর্হুতে তাদের কলম বিরতি পালনের কারনে সেবা গ্রহিতারা চরম দুর্ভোগে পড়েছেন।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা