,

জমি নিয়ে বিরোধে মুক্তিযোদ্ধাকে পেটাল পুলিশ

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরায় আব্দুর রশিদ নামে ৭৫ বছরের এক মুক্তিযোদ্ধাকে পুলিশ পিটিয়ে আহত করেছে। আহত অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মুক্তিযোদ্ধা সাতক্ষীরা ছয়ঘরিয়ার রসুলপুর গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে। তবে মুক্তিযোদ্ধাকে পেটানোর ঘটনা অস্বীকার করেছে পুলিশ।

আহত মুক্তিযোদ্ধার মেয়ে রউফুনেচ্ছা জানান, রসুলপুর এলাকায় তাদের ১৫ শতক জমি নিয়ে কুশখালি গ্রামের আব্দুল খালেকের ছেলে মুন্না ও আব্দুল মজিদের ছেলে মিলন হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। সম্প্রতি মুন্না থানায় তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দেয়। পুলিশ শনিবার বিকালে মুক্তিযোদ্ধার ছেলে তরিকুলকে ধরে নিয়ে আসে। সন্ধ্যায় আবার ছেড়ে দেয়। এরপর রাত ১২ টার দিকে সদর থানার এসআই রমজান আলির নেতৃত্বে ১০/১২ জন পুলিশ মুন্না ও মিলনের নেতৃত্বে তাদের বাড়িতে হামলা চালায়। তারা তার বৃদ্ধ পিতাকে মারধর করে আহত করে।

দুপুর একটায় সময় আহত মুক্তিযোদ্ধা আব্দুর রশিদকে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সামনে নিয়ে আসা হয়। তখন তিনি ভ্যানের উপর অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তার হাত পায়ে মারপিটের দাগ দেখা গেছে।

এদিকে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুুটি কমান্ডার আবু বক্কর সিদ্দিক জানান, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের উপর ও তার বাড়ীতে পুলিশি হামলার ঘটনায় এসআই রমজান আলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারকে জানানো হয়েছে।

এদিকে মারধরের বিষয়ে সদর থানার এসআই রমজান আলি জানান, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে কোন মারপিটের ঘটনা ঘটেনি। ‘

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে