সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশুখাদ্য তৈরিতে ট্যানারির বর্জ্য ব্যবহার বন্ধের রায় বহাল

news-image

নিজস্ব প্রতিবেদক : মাছ, মুরগি ও পশুখাদ্য তৈরিতে ট্যানারির বর্জ্য ব্যবহার বন্ধে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রবিবার সকালে শিল্প মালিকদের করা আপিল পুনরুজ্জীবিত করার আবেদন খারিজ করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধী চার সদস্যর বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। পরে তিনি সাংবাদিকদের বলেন, পোলট্রি ও মাছের খাবার প্রস্তুতকারক সমিতির করা আপিল পুনরুজ্জীবিত করার আবেদন রবিবার আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন।

এই আদেশের ফলে ট্যানারি বর্জ্য দিয়ে মুরগি ও মাছের খাবার তৈরি বন্ধে আগের রায়ই বহাল থাকল বলে জানান মনজিল মোরসেদ।

এর আগে ২০১০ সালের ২৬ জুলাই পরিবেশবাদী সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ২১ জুলাই এক মাসের মধ্যে ট্যানারি বর্জ্য দিয়ে মাছ, মুরগি ও পশুখাদ্য তৈরির কারখানা বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

পরে এর বিরুদ্ধে একটি কারখানার মালিকের করা লিভ টু আপিল গত বছরের ৭ ডিসেম্বর খারিজ করে দেন আপিল বিভাগ।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই