সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যা ছিল সব বিক্রি করে দিয়েছে সরকার : খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতের সঙ্গে চুক্তি ও সমঝোতা স্মারকে সইয়ের বিষয়ে ইঙ্গিত করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘এই সরকার আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন পূরণ করতে কাজ করে যাচ্ছে। তারা দেশের কিছুই রাখেনি, সব বিক্রি করে দিয়েছে। যা বাকি ছিল সেটাও বিক্রি করে দিয়েছে।’

তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘পৃথিবীতে কেউ দেশের সার্বভৌমত্ব বিক্রি করে রক্ষা পায়নি। হাসিনারও শেষ রক্ষা হবে না।’

শনিবার রাতে গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন। চট্টগ্রামে নিহত ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক নুরুল আলম নুরুর পরিবারকে সমবেদনা ও আর্থিক সহযোগিতা করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ, চট্টগ্রাম বিএনপি নেতা ডা. শাহাদত হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

গত ২৯ মার্চ রাত সাড়ে ১১টার দিকে নগরীর কাতালগঞ্জ এলাকার বাসা থেকে নুরুল আলম নুরুকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। পরদিন বৃহস্পতিবার বিকাল ৪টায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের খেলাঘাট এলাকায় উপুড় হওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের মাথায় গুলির ও সারা শরীরে আঘাতের চিহ্ন আছে। তার হাত-পা রশি দিয়ে বাঁধা, পরনে ছিল লুঙ্গি। চোখ বাধা ছিল শার্ট দিয়ে। মুখের ভেতর ওড়না ঢোকানো পাওয়া গেছে বলে সেদিন পুলিশ জানিয়েছিল। বিএনপি দাবি করছে, র‌্যাব তাকে তুলে নিয়ে হত্যা করেছে।

খালেদা জিয়া বলেন, ‘শুধু র‌্যাব নয়, এমন অনেক বাহিনী তৈরি করা হয়েছে যারা বিরোধী দলের নেতাকর্মীদের ধরে ধরে নিয়ে খুন করছে। যারা আগামী দিনের দেশের নেতৃত্ব দেবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, দেশের সুনাম বাড়াবে তাদের বাছাই করে করে হত্যা করা হচ্ছে।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘শেখ হাসিনার বিচারও একদিন হবে। আর কেউ না করুক একজন মালিক আছেন তিনি সময়মতো ধরবেন।’ এজন্য তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

খালেদা জিয়া নিহত ছাত্রদল নেতার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তাদেরকে আর্থিক সহযোগিতা করেন এবং ভবিষ্যতেও তিনি এবং দল এই নেতার পরিবারের পাশে থাকবে বলে জানান।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট