,

সবার সহযোগিতায় স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হবে : সিইসি

news-image

জামালপুর প্রতিনিধি : প্রধান নির্বাচন কমিশনার (সিইমি) কে এম নুরুল হুদা বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে নির্বাচন কমিশন নিরলস কাজ করে যাচ্ছে। ইতি মধ্যেই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। আশা করছি সকলের সার্বিক সহযোগিতায় স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার দুপুরে জামালপুর জেলা সদর সার্ভার স্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অংশ নিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জামালপুর জেলা প্রশাসক শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা ও দায়রা জজ সাইয়েদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাকী বিল্লাহ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ্ ওয়ারেছ আলী মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহানসহ জেলার সকল নির্বাচন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে