সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাবিতে সাংবাদিকদের মারধর করলো ছাত্রলীগ

news-image

সিলেট প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সহ-সভাপতি সরদার আব্বাস ও সাধারণ সম্পাদক নবিউল আলম দিপুর উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের উপর এই হামলা চালানো হয়। হামলায় আহত সরদার আব্বাসকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাবিতে কর্মরত সাংবাদিকরা জানান, শনিবার বিকেল ৫টার দিকে শাবি ক্যাম্পাসে নিজের মামার সাথে বেড়াতে আসে এক তরুণী। এসময় কয়েকজন ছাত্রলীগকর্মী ওই তরুণীকে উত্যক্ত করেন। এর প্রতিবাদ জানান সাংবাদিকরা। ছাত্রলীগকর্মীরা সাংবাদিকদের উপর হামলা করতে উদ্যত হলে অন্যান্য শিক্ষার্থীদের হস্তক্ষেপে রক্ষা পান সাংবাদিকরা। সন্ধ্যার পর শাবিতে কর্মরত সাংবাদিকরা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে বসেছিলেন। সন্ধ্যা ৭টার দিকে প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় শাবি প্রেসক্লাবের সহ-সভাপতি সরদার আব্বাস ও সাধারণ সম্পাদক নবিউল আলম দিপুর উপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা দুই সাংবাদিককে বেধড়ক মারধর করে। আহত সরদার আব্বাসকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলাকারীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের অনুসারী বলে জানিয়েছেন শাবিতে কর্মরত সাংবাদিকরা।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই