সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাত্মা গান্ধীর শোক বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী

news-image

নয়াদিল্লি প্রতিনিধি : ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির রাষ্ট্রপতি ভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। মহাত্মার সমাধিতে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন এবং কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন।

পরে শোক বইতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। মহাত্মা গান্ধী দক্ষিণ এশিয়াসহ সারাবিশ্বের মুক্তিকামী জনগণের অনুপ্রেরণার প্রতীক। তার অহিংস ও অসহযোগ আন্দোলন আমাদের মহান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও অনুপ্রাণিত করেছে। মহাত্মার আদর্শ অনাগত ভবিষতের সকালের জন্য অনুকরণীয় হতে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, সচিবগণ ও দেশের বিশিষ্ট গণমাধ্যমকর্মীরা।

এর আগে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা গ্রহণের মাধ্যমে চারদিনের ভারত সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন শেখ হাসিনা। শনিবার সকালে আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই