বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

news-image

ডেস্ক রিপোর্ট : ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তার পানিবন্টন চুক্তি নিয়ে তিনি এ আশাবাদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে তার কথা হবে।
শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারের দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের উত্তর এ কথা বলেন তিনি। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ওই অনুষ্ঠানের বিষয়ে সাংবাদিকদের জানান।
এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিকালে দিল্লির রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এবারের ভারত সফরে সেখানেই থাকছেন প্রধানমন্ত্রী।
প্রেস সচিব বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ১৯৭৫ পরবর্তী সময়ে তার কিছুদিন ভারতে থাকার স্মৃতিচারণ করেন। শেখ হাসিনা এ সময় বঙ্গবন্ধুর ‘‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’র কপি সুষমা স্বরাজকে উপহার দেন।
“এখানে মুলত স্মৃতিচারণ হয়েছে। আনুষ্ঠানিক বৈঠক তো কালকে হবে,” বলেন ইহসানুল করিম।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব শহিদুল হক, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এ বৈঠকে উপস্থিত ছিলেন।
রাইসিনা হল থেকে সন্ধ্যায় দিল্লির বাংলাদেশ হাই কমিশনের মৈত্রী হলে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। দিল্লিতে বিভিন্ন দেশের মিশন প্রধান এবং ভারতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।
ইহসানুল করিম জানান, অনুষ্ঠানের এক পর্যায়ে ভারতের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। তখনই তিস্তা চুক্তি ও বিভিন্ন বিষয়ে কথা হয়।
তিস্তার পানিবন্টন চুক্তি নিয়ে এক প্রশ্নে শেখ হাসিনা বলেন, “তিস্তা নিয়ে আমি আশাবাদী। মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন, তার সাথে কথা বলব।”
প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে প্রায় তিন ডজন চুক্তি হতে পারে। তবে মমতার আপত্তিতে আটকে থাকা তিস্তা চুক্তির বিষয়টি কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেই উদ্যোগও এবার আলোচনায় রয়েছে।
ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর একপ্রকার স্পষ্ট করেই বলেছেন, তিস্তায় নাটকীয় কিছু ঘটে যাওয়ার মত কোনো তথ্য তার হাতে নেই।
তবে তিস্তা নিয়ে অচলাবস্থা নিরসনে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে এক অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে মমতার।
বৃহস্পতিবার ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কেন্দ্র সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের আমলাদের মধ্যে তিস্তার জট খুলতে বৈঠকও হয়েছে।
ভারত সফরে দুই দেশের সহযোগিতার সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার প্রত্যাশার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত এক নিবন্ধে বলেছেন, অভিন্ন নদীর পানিবণ্টনের মত বেশ কিছু অমীমাংসিত বিষয় এখনও রয়েছে, যার সমাধান প্রয়োজন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান দুপুরে দিল্লিতে নামলে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই সফরে ভারতের সঙ্গে সাইবার নিরাপত্তা, প্রযুক্তি, পরমাণু বিদ্যুৎ, বিজ্ঞান ও প্রতিরক্ষাসহ বিভিন্ন বিষয়ে তিন ডজন চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
দুই নেতাই বলেছেন, এই সফরের মধ্যে দিয়ে ভারত ও বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তারা আশা করছেন।
সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারের দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে দিয়ে প্রধানমন্ত্রী তার দিনের কর্মসূচি শেষ করেন।
শনিবার হায়দ্রাবাদ হাউজে দুই প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ও চুক্তি স্বাক্ষরের পর যৌথ সংবাদ সম্মেলনে আসবেন দুই দেশের সরকার প্রধান।
রোববার আজমির শরীফ ঘুরে এসে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। সোমবার ইন্ডিয়া ফাউন্ডেশনের সংবর্ধনায় অংশ নেওয়ার পর বিকালে দেশের পথে রওনা হবেন তিনি।
বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ