বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনা-সুষমা স্বরাজ বৈঠক

news-image

চারদিনের সফরে দিল্লি পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এই খবর জানিয়েছে। শুক্রবার বিকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুসারে এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

সন্ধ্যায় দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া কথা রয়েছে। সংবর্ধনায় কূটনীতিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে হাইকমিশন সূত্রে জানা গেছে।

এর আগে দুপুর একটার দিকে দিল্লিতে ভারতীয় বিমানবাহিনীর পালাম স্টেশনে অবতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সেখানে প্রটোকল ভেঙে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। পালাম স্টেশন থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়। সফরকালে প্রধানমন্ত্রী সেখানেই অবস্থান করবেন।

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর কিছুক্ষণ পর টুইটার বার্তায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি আমাদের দুই জাতির সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।’ অপর একট টুইট বার্তায় মোদি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রাষ্ট্রীয় সফরে অভ্যর্থনা জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।

প্রধানমন্ত্রীর এ সফরের মধ্যদিয়ে দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করা হচ্ছে। দুদেশের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আসন্ন এ সফর ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সম্প্রসারিত এবং দুদেশের নেতৃত্বের মধ্যে আস্থা ও বন্ধন শক্তিশালী হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ