সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিহত র‍্যাব কর্মকর্তার পরিবারকে ১০ লাখ টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটে জঙ্গি আস্তানায় অভিযানে নিহত র‍্যাবের গোয়েন্দা পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদের পরিবারকে ১০ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

আজ শুক্রবার সকালে আবুল কালাম আজাদের ঢাকার বাসায় তাঁর স্ত্রী সুরাইয়া সুলতানার হাতে অনুদানের অর্থ তুলে দেন আইজিপি। এ সময় ডিজি র‍্যাব বেনজির আহমেদ, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মইনুর রহমান চৌধুরী, এআইজি (কনফিডেনশিয়াল) মো. মনিরুজ্জামান, এআইজি (ওয়েলফেয়ার) মো. আবদুল্লাহ হেল বাকী, এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) সহেলী ফেরদৌস এবং মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লে. কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ গত ২৫ মার্চ সিলেটের শিববাড়ি পাঠানপাড়ার আতিয়া ভিলায় জঙ্গিবিরোধী অভিযান পরিচালনাকালে জঙ্গিদের নিক্ষিপ্ত বোমার স্প্লিন্টারের আঘাতে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে হেলিকপ্টারযোগে ঢাকায় সিএমএইচে স্থানান্তর করা হয়। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ২৬ মার্চ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ২৯ মার্চ পুনরায় সিএমএইচে ভর্তি করা হয়। সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই