সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের পথে প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতের দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার সকাল ১০টার পরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে তিনি রওনা হন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক ইকবাল করিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের দিল্লি সফরের গুরুত্বপূর্ণ অগ্রগতিগুলোর অন্যতম হবে প্রতিরক্ষা সহযোগিতার রূপরেখা। ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহল তাদের প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর সফরকে ‘যথেষ্ট গুরুত্ব’ দেওয়ার কথা বলছে বারবার। তিস্তা সই না হলেও এবার প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে কম-বেশি ৩৩টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে। তৃতীয় দফায় বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে নতুন করে ৫০০ কোটি ডলার দিতে যাচ্ছে ভারত। এর মধ্যে নতুন মাত্রা হচ্ছে ভারতের কাছ থেকে ৫০ কোটি ডলারের ঋণে সমরাস্ত্র কেনাকাটা। এই সফরের আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের সশস্ত্র বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর শহীদদের মরণোত্তর সম্মাননা দেওয়া। একাত্তরে আত্মোৎসর্গকৃত এসব বীরের পরিবারের সাত সদস্যকে এক প্রতীকী অনুষ্ঠানে সম্মান জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আগামীকাল শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি শীর্ষ বৈঠকে বসছেন। শেখ হাসিনার সম্মানে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দেওয়া নৈশভোজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন। তবে দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তা চুক্তি সই নিয়ে এখনই নতুন আশা তৈরির সুযোগ নেই।
তিস্তা চুক্তি সইয়ের জন্য আরও সময় প্রয়োজন বলে গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই