সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ শ্রমিক আহত

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ইয়াছিন মিয়া (২৫) ও সুমন মিয়া (১৬) নামে দুই হোটেল শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের মেড্ডা বাস স্ট্যান্ড এলাকায় ‘মায়ের দোয়া’ নামের একটি হোটেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় মায়ের দোয়া হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এসময় হোটেলের শ্রমিকরা আগুন নেভাতে গেলে সুমন ও ইয়াছিন অগ্নিদগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানা পুলিশের ১নং ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট