,

আজ রাজধানীর ২৫টি স্থানে বন্ধ থাকবে যান চলাচল

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ওলামা মাশায়েখ সম্মেলন ও ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ২৫টি স্থানে যান চলাচল বন্ধ থাকবে।রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসম্মেলন অনুষ্টিত হবে।

বুধবার (০৫ এপিল) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

যেসব স্থানে যান চলাচল বন্ধ থাকবে- বিজয় সরণী, খামারবাড়ি, বাংলা মটর, মগবাজার, পরীবাগ, সাকুরা গলি, পুলিশ ভবন, সবজি বাগান, মিন্টুরোড পূর্ব প্রান্ত, অফিসার্স ক্লাব, কাকরাইল চার্চ, শিল্পকলা গলি, দুদক গলি, কার্পেট গলি, মৎস ভবন, কদম ফোয়ারা, হাইকোর্ট, শহীদুল্লাহ হল, বকশীবাজার, পলাশী, নীলক্ষেত, রুমান চত্ত্বর, কাঁটাবন, শাহবাগ এবং আজিজ সুপার মার্কেট ক্রসিং বন্ধ থাকবে।

একই সঙ্গে প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হতে ও সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক যানবহন ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন আছাদুজ্জামান মিয়া।
ডিএমপি কমিশনার বলেন, সম্মেলন উপলক্ষে সৌদি আরবের মসজিদে হারাম ও মসজিদে নববীর খতিবসহ সারাদেশ থেকে দুই লাখ মুসল্লি ও আড়াই হাজার যানবাহন ঢাকায় আসবে। সম্মেলনে শুধুমাত্র দাওয়াত ও পাস কার্ড ছাড়া কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে