,

‘অপারেশন হিটব্যাকে’ নিহত সাতজনের লাশ দাফন

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : নাসিরপুরে ‘অপারেশন হিটব্যাকে’ নিহত সাতজনের লাশ পরিবারের সদস্যরা শনাক্তের পর তা গ্রহণ না করায় মৌলভীবাজার পৌরসভার কাছে হস্তান্তর করে জেলা পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে লাশগুলো পৌর এলাকার টিকরবাড়িতে দাফন করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার পৌর মেয়র ফজলুর রহমান জানান।

এ দিকে বড়হাটে জঙ্গি আস্তানায় ‘অপরারেশন ম্যাক্সিমাসে’ নিহত আশরাফুল আলম নাজিমের মা মনোয়ারা বেগম গতকাল সদর হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেছেন। গতকাল প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল এ কথা জানান। তবে তার ছেলে দেশদ্রোহী কাজের সাথে জড়িত থাকায় তিনি তার লাশ গ্রহণ করবেন না বলে জানান।

আতিয়া মহল থেকে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার

সিলেট অফিস জানায়, দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা আতিয়া মহলের নিচ তলার তিনটি কক্ষের ধ্বংসস্তূপ থেকে গতকাল দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। আতিয়া মহলকে বিস্ফোরক মুক্ত করতে এবং ভেতরে থাকা দুই জঙ্গির লাশ উদ্ধার করতে গত সোমবার সকাল থেকে অভিযান চলছে। প্রেস ব্রিফিংয়ে র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ এ কথা জানান। তিনি বলেন, আতিয়া মহলে যতোদিন অভিযান শেষ না হবে ততোদিন এলাকাবাসীকে ধৈর্য ধারণ করতে হবে। ভবনটি বিস্ফোরক মুক্ত হলেই যান ও জনচলাচল স্বাভাবিক হবে।

এ দিকে আতিয়া মহলে নিহত অবশিষ্ট দুই জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে গতকাল। পরে তাদের দাফন করা হয় হযরত মানিক পীর টিলায়। গত সোমবার আতিয়া মহল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে