বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে এবার রাজবাড়ীতে ব্রাজিলের তরুণী

news-image

 
নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের পর প্রেমে জড়িয়ে বাংলাদেশী প্রেমিকের বাড়িতে ছুটে এলেন সুদুর ব্রাজিল থেকে এক তরুণী। প্রেমিক সঞ্জয় ঘোষের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার এলাকায়। আর ব্রাজিলিয়ান ওই তরুণীকে দেখতে সঞ্জয়ের বাড়িতে জমেছে উৎসুক জনতার ভীড়।

বলাই ঘোষের ছেলে শ্যামলী পরিবহনের ঢাকা-কোলকাতা সার্ভিসের কর্মী সঞ্জয় ঘোষের ওই ব্রাজিলিয়ার প্রেমিকার নাম জেইসা ওলিভেরিয়া সিলভা।

সঞ্জয় জানান, ফেসবুকে তার সাথে ১৭ মাস পুর্বে ব্রাজিলের মিউনেশিয়াল অ্যাসিসটেন্ট জেইসা ওলিভেরিয়া সিলভার পরিচয় ঘটে। এক পর্যায়ে সে বাংলাদেশে আসতে চায় এবং সোমবার রাতে ওলিভেরিয়া সিলভা তার বাড়িতে চলেও আসে। সে (সিলভা) বিয়ে করতে চাইলে সে বিয়ে করবে। তার পরিবারের সদস্যদের কোনো বাধা নেই।

ব্রাজিলের নাগরিক জেইসা ওলিভেরিয়া সিলভা জানান, সঞ্জয় ঘোষের সাথে পরিচয়ের সূত্রধরে তিনি বাংলাদেশে এসেছেন। বাংলাদেশকে তিনি খুব ভালোবাসেন।

মঙ্গলবার সকালে খবরটি ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ ব্রাজিলিয়ান তরুণীকে দেখতে ওই বাড়িতে ভীড় জমাচ্ছে।

দেখতে আসা একজন জানান, তারা ব্রাজিল থেকে একজন নারী এসেছে জেনে তিনি দেখতে এসেছেন। তার মতো অনেকেই দেখতে এসেছে। সময় যত বেশি যাচ্ছে উৎসুক জনতার ভীড় তত বাড়ছে।

এ জাতীয় আরও খবর