সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আতিয়া মহলে পড়ে থাকা দুই জঙ্গির লাশের ময়নাতদন্ত সম্পন্ন

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ীর আতিয়া মহলে সেনাবাহিনীর অপারেশন টোয়াইলাটে নিহত দুই জঙ্গির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ময়নাতদন্ত শেষে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ রাখা হয়েছে।

সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল জানান, সোমবার যে দুজন জঙ্গির লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল আজ তাদের ময়নাতদন্ত শেষ হয়েছে। এর আগে ওই দুজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

সোমবার বিকাল ৫টা ৩২ মিনিটে আতিয়া মহল থেকে লাশ দু’টি ওসমানী মেডিকেলে নেয়া দেয়। আতিয়া মহলে সোমবার দুপুর প্রায় ১টার দিকে র‌্যাবের বোমা নিস্ক্রিয়করণ দল অভিযান শুরু করেন। প্রায় ৫ ঘণ্টা ঘটনাস্থল এবং এর আশপাশ এলাকা পর্যবেক্ষণ করার পর অভিযান শুরু করা হয়।

আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানে মোট চার জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছিলেন সেনাবাহিনীর কর্মকর্তারা। এর মধ্যে দুই জনের লাশ উদ্ধার করে পোস্টমর্টেম শেষে নগরীর হযরত মানিক পীর (রঃ) এর কবরস্থানে দাফন করা হয়।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই