বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়র আরিফুলের বরখাস্তের আদেশ স্থগিত

news-image

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

সোমবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আরিফুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন এবং তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার আবদুল হালিম কাফি।

আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম কাফি সাংবাদিকদের জানান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দ্বিতীয় দফায় করা বরখাস্তের আদেশও স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মেয়রের বরখাস্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আগামী তিনদিনের মধ্যে স্থানীয় সরকার সচিব, পুলিশ কমিশনার ও ডিসি সিলেটসহ ৬ জনকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে রোববার মেয়র আরিফুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর পরদিন আজ (সোমবার) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সেই বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। আবেদনের শুনানি করে আদালত এই স্থগিতাদেশ দিলেন।

প্রথমবার সাময়িক বরখাস্ত হওয়ার প্রায় দুই বছর পর গত রোববার (২ এপ্রিল) উচ্চ আদালতের নির্দেশে আরিফুল নগর ভবনে যান। মেয়রের চেয়ারে বসতে না বসতেই  আবারও সাময়িকভাবে বরখাস্ত হন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, আরিফুলের বিরুদ্ধে একটি মামলায় গত ২২ মার্চ সুনামগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালে সম্পূরক অভিযোগপত্র গৃহীত হয়। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ