,

ভূমি অফিসের দুর্নীতি তদন্তে হাইকোর্টের আদেশ

news-image

নিউজ ডেস্ক : ঢাকার নবাবগঞ্জের ভূমি অফিসের দুর্নীতি তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

সোমবার( ০৩ এপ্রিল) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। সোমবার একটি দৈনিকে প্রকাশিত সংবাদ আমলে নিয়ে আদালত এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

গতকাল রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, রাজধানী ঢাকার পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলা অফিসে ঢুকতেই চোখে পড়বে গ্রামের সাধারণ মানুষকে সচেতন করার নানান উদ্যোগ। দালাল থেকে দূরে থাকুন, নামজারির ক্ষেত্রে সরকারি ফি সাড়ে ১১০০ টাকার বেশি কাউকে দিবেন না।রসিদ বুঝে টাকা জমা দিন ইত্যাদি।

কিন্তু ভূমি অফিসটির ভেতরের চিত্র একেবারেই উল্টো। বাস্তবতা হল এখানে প্রতিদিন রীতিমতো ঘুষের হাট বসে। প্রকাশ্যে চলে ঘুষ লেনদেন। দালাল ছাড়া রেকর্ড সংশোধনের কোনো ফাইল জমা হয় না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে