সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারের দুই আস্তানায় নিহতরা এখনো শনাক্ত হয়নি

news-image

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের দুই জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সোয়াট সদস্যদের অভিযানকালে যে ১০ জন নিহত হন, তাদের কারো পরিচয়ই এখনো শনাক্ত হয়নি।

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুরের জঙ্গি আস্তানায় আত্মঘাতী হন সাতজন এবং মৌলভীবাজার পৌরসভার বড়হাটের জঙ্গি আস্তানায় আত্মঘাতী হন তিনজন। এদিকে, নাসিরপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে সাতজন নিহত হওয়ার ঘটনায় গত রবিবার মৌলভীবাজার মডেল থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা করেছে পুলিশ।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান, মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।

অপরদিকে, দিনাজপুরের দুটি পরিবার নাসিরপুরের জঙ্গি আস্তানায় নিহত সাতজনের লাশ তাদের স্বজনদের বলে দাবি- এ-সংক্রান্ত নিউজ করেছে যে পোর্টাল ও সংবাদপত্রগুলো, তাদের সংবাদকে পুলিশ আমলে নিয়ে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রেখেছে।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহজালাল বলেন, “আমরা দিনাজপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। লোকমান হোসেন নামে যার নাম এসেছে, পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। লোকমানের পরিবার থেকে জানানো হয়েছে, তারা আসবে না। লাশ তারা গ্রহণ করবে না। তারপরও আমরা বলেছি লাশ গ্রহণ নাই করুক, অন্তত এসে যেন শনাক্ত করে যায়। কেউ শনাক্ত করার আগে তো আমরা লাশের পরিচয় পাওয়া গেছে- সেটা বলতে পারি না। ”

দুটি জঙ্গি আস্তানায় নিহত ১০ জনের লাশ এখনো মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পড়ে আছে। লাশগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। হাসপাতালের মূল ভবনের কাছে মর্গ হওয়ায় চিকিৎসাধীন রোগীরাও দুর্গন্ধ পাচ্ছে। এদিকে, লাশগুলো পাহারা দিচ্ছেন যে পুলিশ সদস্যরা, তারা বলছেন, দিনাজপুরের যারা লাশগুলো তাদের পরিবারের সদস্যদের বলে দাবি করেছেন, তাদের আনার চেষ্টা করা হচ্ছে বলে জেনেছি। তারা এসে শনাক্ত করার পরই লাশের একটা ব্যবস্থা হবে।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি