সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিডিএ চেয়ারম্যানের পদে থাকা নিয়ে হাইকোর্টের রুল

news-image

নিউজ ডেস্ক : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ সালামের নিয়োগ, পুর্ননিয়োগ ও পদে থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সৈয়াদ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এক সপ্তাহের মধ্যে জনপ্রশাসন সচিব, গণপূর্ত সচিব ও সিডিএ চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যরিস্টার শাকিব মাহাবুব।

২০০৯ সালের ২৩ এপ্রিল সিডিএ চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ক্ষমতাসীন আওয়ামী লীগের চট্টগ্রাম নগর কমিটির কোষাধ্যক্ষ আবদুচ সালাম। এরপর ২০১১, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে তাকে পুর্ননিয়োগ দেওয়া হয়। চলতি বছরের ২২ এপ্রিল তার মেয়াদ শেষ হওয়ার কথা। এর মধ্যে ২০ মার্চ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সিডিএ চেয়ারম্যান হিসেবে আবদুচ সালামকে পুর্ননিয়োগ দিকে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর একটি ডিএ দেন। এ অবস্থায় চট্টগ্রামের বাসিন্দা আবু সাঈদ চৌধুরী নামে এক ব্যক্তি হাইকোর্টে এ রিট দায়ের করেন।

ব্যরিস্টার শাকিব মাহাবুব বলেন, সিডিএ অধ্যাদেশ ১৯৬৯ অনুসারে চেয়ারম্যান পর্বে প্রথমবার নিয়োগের পর একবার শুধু বর্ধিত করার কথা বলা হয়েছে। কিন্তু ওনাকে চারবার পুর্ননিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সরকারি কর্মচারী আচরণ বিধিমালা অনুসারে সরকারের কোনো কর্মচারী প্রাইভেট ব্যবসা করতে পারবেন না। কিন্তু তিনি ওয়েল গ্রুপের ৫৭টি কোম্পানির পরিচালক। এমনকি তিনি সরকারি পদে থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধক্ষ্য পদে আছেন। যা সরকারি কর্মচারী বিধিমালার লঙ্ঘন।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি