,

আইপিইউর নতুন সদস্য টুভালু ও সিএআর

news-image

নিজস্ব প্রতিবেদক : এমপিদের সবচেয়ে বড় সংগঠন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) নতুন দুটি দেশ সদস্য হিসেবে যুক্ত হয়েছে। এই দেশ দুটি হল সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও টুভালু। নতুন দুটি দেশ নিয়ে আইপিইউতে সদস্য হলো ১৭৩টি। এর বাইরে ফোরামটির ১১টি সহযোগী সদস্য রয়েছে।
২ এপ্রিল রোববার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ১৩৬তম আইপিইউ সম্মেলনের জেনারেল অ্যাসেম্বলিতে দুটি দেশকে সদস্যপদ দেওয়া হয়।১৩৬তম সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
এবারের সম্মেলনে নতুন দুই সদস্য রাষ্ট্রসহ অংশগ্রহণকারীর সংখ্যা দাঁড়ালো ১৩৪ এ। পলিনেশিয়ান দ্বীপ রাষ্ট্র টুভালু আগে পরিচিত ছিলো এলিস আইল্যান্ড নামে।
১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীন হওয়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উত্তরে শাদ, উত্তর-পূর্বে সুদান, পূর্বে দক্ষিণ সুদান, দক্ষিণে ডিআর কঙ্গো, দক্ষিণ পশ্চিমে কঙ্গো এবং পশ্চিমে ক্যামেরুন অবস্থিত। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত আইপিইউতে বাংলাদেশ স্বাধীনতার অব্যবহিত পরে ১৯৭২ সালে সদস্য পদ লাভ করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে