,

টর্নেডোর আঘাতে আদিবাসী পল্লী লন্ডভন্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের ছোট গজনী গ্রামে টর্নেডো আঘাত হেনেছে। এতে ২৭টি ঘরবাড়ি ওসহস্রাধিকগাছপালা বিধ্বস্ত হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী গ্রামে প্রবল বেগে টর্নেডো আঘাত হানে। মাত্র পাঁচ থেকে সাত মিনিট স্থায়ী এ টর্নেডোর আঘাতে গ্রামটির ২২ পরিবারের ৯টি বাড়ি সম্পূর্ণরূপে ও ১৮টি বাড়ি আংশিক এবংসহস্রাধিকগাছপালা বিধ্বস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি। এ গ্রামের পলাশ সাংমা, জুলিয়া সাংমা, প্রফুল্ল মারাক, ওয়াশিংটন, প্রভাত মারাক, গাঙিনা সাংমা, চিরামনি মারাক, ডানেন সাংমা, ও সুনিতা সাংমার বাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়।

টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ডানেন সাংমার স্ত্রী কল্পনা মারাক বলেন, টর্নেডো তাঁদের পুরো ঘরটি উড়িয়ে নিয়ে গেছে। এখন দুটি ছেলে ও এক মেয়ে নিয়ে তাঁরা খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
কাংশা ইউনিয়নের কাংশা ইউপি চেয়ারম্যান মো. জহুরুল হক বলেন, ক্ষতিগ্রস্ত অধিকাংশ পরিবারই খোলা আকাশের নিচে রয়েছে। জরুরী ভিত্তিতে তাঁদের এখন সরকারি সাহয্যের প্রয়োজন। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম বাদশা, ইউএনও এজেডএম শরীফ হোসেন।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এজেডএম শরীফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা নিরূপণ করা হচ্ছে। এটি জেলা প্রশাসনের নিকট পাঠানো হবে। তারপর নিয়মানুযায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে