,

পানির অভাবে মরতে যাচ্ছে ৬০ কোটি শিশু!

news-image

নিজস্ব প্রতিবেদক : বলা হয়ে থাকে পানির অপর নাম জীবন। এখন তো বলা হচ্ছে বিশুদ্ধ পানির অপর নাম জীবন। কিন্তু আপনি কি জানেন? বিশ্বের ৬০ কোটি শিশু শুধুমাত্র পানি সঙ্কটের কারণেই মৃত্যুর মুখে পড়তে যাচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এমনই ভয়াবহ তথ্য তুলে ধরেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ‘আন্তর্জাতিক শিশু তহবিল-ইউনিসেফ’।

 

তাদের দেয়া রিপোর্ট মোতাবেক এ সময়ে গরীব এবং পিছিয়ে পড়া শিশুদের উপরই সবচেয়ে খারাপ প্রভাব পারবে। ইথিওপিয়া, নাইজেরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান এবং ইয়েমেনে এর প্রভাব বেশি পরবে বলে সমীক্ষায় বলা হয়েছে।
চলতি বছরে শুধুমাত্র ইথিওপিয়াতেই পরিশ্রুত পানীয় পাবেনা ৯০ লাখ মানুষ। অপুষ্টির কারণে মৃত্যুর ঝুঁকি রয়েছে দক্ষিণ সুদান, নাইজেরিয়া, ইয়েমেন, সোমালিয়ার ১৪ লাখ শিশু।

রিপোর্ট বলা হয়েছে, বিশ্ব উষ্ণায়নের কারণে ২০৪০ সালের মধ্যে বিশ্বের প্রতি ৪ জন শিশুর মধ্যে একজনকে এমন জায়গায় জীবনধারণ করতে হবে যেখানে পানির যোগান থাকবে না।
ইউনিসেফ বিশ্ব পানি দিবসে তাদের নতুন সমীক্ষার এ রিপোর্ট প্রকাশ করে বলেছেন, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আগামী দু’দশকের মধ্যে পানি সঙ্কটের কারণে মৃত্যুর মুখে পড়তে হবে প্রায় ৬০ কোটি শিশুকে।
জাতিসংঘ জানিয়েছে, পৃথিবীর ৩৬টি দেশে ভূগর্ভস্থ পানির স্তর অনেকটা নেমে গেছে। উষ্ণ তাপমাত্রা, সমুদ্রের পানি স্তর বৃদ্ধি, বন্যার আধিক্য, খরা, হিমশৈল গলে যাওয়া ও দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে