,

ঢাকা ছেড়েছেন ভারতীয় সেনাপ্রধান বিপিন

news-image

 
নিজস্ব প্রতিবেদক : তিন দিনের সফর শেষে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত নিজ দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ২ এপ্রিল রোববার বিকেল ৫টার দিকে কুর্মিটোলায় বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটি থেকে বিশেষ বিমানে তিনি ঢাকা ছাড়েন।

এর আগে গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সফরে আসেন ভারতের সেনাপ্রধান। তার সফরসঙ্গী ছিলেন স্ত্রী মধুলিকা রাওয়াত এবং চার সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলটি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে।

সফরকালে জেনারেল রাওয়াত মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে শিক্ষার্থী-সেনা কর্মকর্তাদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সেখানে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার ঐতিহাসিক মুহূর্তগুলো সবাইকে জানান।

স্বাধীনতাযুদ্ধের সময় জেনারেল রাওয়াতের ব্যাটালিয়ন ৫/১১ জিআর বাংলাদেশের উত্তরাঞ্চলের পীরগঞ্জ, ঘোড়াঘাট, গোবিন্দগঞ্জ, সুলাকান্দি মহাস্থান সেতু এবং বগুড়ায় যুদ্ধ করেছিল। সফরকালে এসব এলাকার কিছু অংশ পরিদর্শন করেন তিনি।

গত ১ জানুয়ারি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বের ওপর ভিত্তি করে ভারতীয় সেনাপ্রধান তার আন্তর্জাতিক সফরের মধ্যে প্রথমে বাংলাদেশকে বেছে নিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে