সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ এশিয়ায় সংসদে নারী : নেপাল শীর্ষে, বাংলাদেশ চতুর্থ

news-image

দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংসদে নারীদের সংখ্যার দিক থেকে নেপাল শীষে ও বাংলাদেশ রয়েছে চতুর্থ আসনে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রকাশিত তথ্যে বিষয়টি জানা গেছে। তবে সংসদের নারীদের আসন তুলনায় আফগানিস্তান রয়েছে দ্বিতীয়, পাকিস্তান তৃতীয়, ভারত পঞ্চম, ভুটান ষষ্ঠ, মালদ্বীপ সপ্তম ও শ্রীলঙ্কা রয়েছে অষ্টম স্থানে।
তবে বিশ্বে সংসদে নারীর আসন তুলনায় ১৯০টি দেশের মধ্যে নেপাল ৪৮, আফগানিস্তান ৫৪, পাকিস্তান ৭০, বাংলাদেশ ৯১, ভারত ১৪৮, ভুটান ১৭০, মালদ্বীপ ১৭৯ ও শ্রীলঙ্কা ১৮০তম স্থানে রয়েছে। গত ১৫ মার্চ ‘ওমেন ইন পলিটিক্স ২০১৭’ শীর্ষক প্রতিবেদনে আইপিইউ এ তথ্য জানায়।
বাংলাদেশের সংসদে প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধী দলীয় নেতা নারী, দুটি প্রধান রাজনৈতিক দলের প্রধানও নারী এবং তাদের হাতেই গত ২৭ বছর ধরে সংসদীয় গণতন্ত্র বিকশিত হচ্ছে। যদিও রাজনীতিতে নারীর আসনের দিক থেকে দক্ষিণ এশিয়ার অন্য ৩টি দেশ থেকে বাংলাদেশ পিছিয়ে তবুও বিশ্বে নারীদের ভাবমূর্তি উজ্জ্বল করছে।
বিশ্বমানচিত্রে রুয়ান্ডা যুদ্ধবিধ্বস্ত দেশ হলেও দক্ষিণ আফ্রিকার এই দেশটি নারীর ক্ষমতায়নে শীর্ষে অবস্থান করছে। দেশটির ৬০ শতাংশ সাংসদ নারী এবং পুরুষদে হত্যার কারণে রাজনীতিতে নারীর অংশগ্রহণ বেশ বৃদ্ধি পাচ্ছে। ১৯৯৪ সাল থেকে রুয়ান্ডায় গণহত্যার পর শান্তিপূর্ণ দেশে পরিণত হতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন দেশটির নাগরিকরা। এক্ষেত্রে নারীর ভূমিক উল্লেখযোগ্য।
আইপিউ বলছে, বিশ্বের বিভিন্ন দেশের সংসদে নারীদের শক্তি স্থির হয়ে আছে ও ২০১৫ সালের পর তা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। তবে লিঙ্গগত বৈষম্য দূরের ক্ষেত্রে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে পরিবর্তনে ধীর গতি লক্ষ্য করা যায়। ঢাকায় শনিবার চারদিনের আইপিইউ সম্মেলনে সংসদে নারীর অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। ডেইলি স্টার থেকে অনুবাদ

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই