বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচদিন ঢাকায় গাড়ি বের করবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন উপলক্ষে আগামী বুধবার পর্যন্ত ঢাকায় যান চলাচল নিয়ন্ত্রণ হবে জানিয়ে এই পাঁচদিন প্রয়োজন ছাড়া পাঁচদিন গাড়ি বের না করতে ঢাকাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার বেলা সোয়া ১১টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্মেলনের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের মাধ্যমে নগরবাসীর প্রতি এই অনুরোধ করেন তিনি।

আজ। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সংসদের দক্ষিণ প্লাজায় ১৩৬তম সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি স্মারক ডাকটিকেট উন্মোচন এবং আইপিইউ ওয়েব টিভিও উদ্বোধন করবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইপিইউ সম্মেলন উপলক্ষ্যে ১৩২টি দেশ থেকে ১৪০০ মেহমান বাংলাদেশে আসবে। ইতোমধ্যে এক হাজার ১৩০ জন মেহমান পৌঁছেছেন। সন্ধ্যার মধ্য বাকিরা পৌঁছবেন বলে আশা করছি।’

আসাদ্জ্জামান খাঁন জানান, মেহমানদের নিরাপত্তার পুরো ঢাকা শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে। সম্মেলন শেষ না হওয়া এই ব্যবস্থা থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্মেলন চলাকালীন আগামী মঙ্গলবার এসএসসি পরীক্ষা রয়েছে। এ কারণে যানজট এড়াতে ট্রাফিক ব্যবস্থা নিয়েও আমাদের পরিকল্পা রয়েছে। সেজন্য এই পাঁচদিন ঢাকা শহরের বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে গাড়ি নিয়ে বের না হওয়ার অনুরোধ করছি।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সম্মেলনকে ঘিরে কোনো হুমকি নেই। এছাড়া জঙ্গি হামলার আশঙ্কায় কোনো বিদেশি মেহমান তাদের নির্ধারিত যাত্রা বাতিলও করেননি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: আইজিপি
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন সম্মেলনে আসা বিদেশিদের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি বলেন, বিদেশি মেহমানরা যেসব হোটেলে অবস্থান করবেন যেসব স্থান থেকে তারা যেন তাদেও ভেন্যুতে আসতে পারেন, সেজন্য অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা, র‌্যাব, বিজিবি, আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
আইজিপি বলেন, ‘রাস্তায় বিভিন্নস্থানে তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। অতিরিক্ত মোবাইল টিম দায়িত্ব পালন করবেন।’
এই সম্মেলনে কোনো ধরনের হুমকি আছে কি না- জানতে চাইলে শহীদুল হক বলেন, এ ধরনের কোনো আশঙ্কা তারা করছেন না।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ