,

কুমিল্লার জঙ্গি আস্তানায় দুটি বোমা নিষ্ক্রিয়

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ির গন্ধমতি এলাকার জঙ্গি আস্তানায় পাওয়া শক্তিশালী বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়েছে। কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম এ খবর নিশ্চিত করেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টায় জঙ্গি আস্তানায় বোমা দুটি নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়। শুক্রবার ওই জঙ্গি আস্তানায় অপারেশন স্ট্রাইক আউট সম্পন্ন হয়। যদিও আস্তানাটিতে কোনো জঙ্গি পাওয়া যায়নি। তবে তাদের রেখে যাওয়া দুটি বোমা রয়ে ঘটনাস্থলে রয়ে গেছে। এর আগে বুধবার আস্তানাটি শনাক্ত হওয়ার পর বিকেল ৪টায় জঙ্গি দুজনের বসবাসরত সম্ভাব্য কক্ষে পুলিশ তালা ঝুলিয়ে দেয়। ওই দিন সন্ধ্যা পৌনে ৭ টায় মালিকের ছোট ভাই সাদ্দাম হোসেনকে (৩০) সন্দেহজনকভাবে আটক করা হয়।

এরপর সন্ধ্যা হয়ে যাওয়ায় এবং নির্বাচনের কারণে অভিযান ওই দিন ও পরের দিন ৩০ মার্চ অভিযান বন্ধ রাখা হয়। বাড়িটি ঘিরে রাখে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। শুক্রবার বেলা সোয়া ১১টায় অপারেশন স্ট্রাইক আউট শুরু হয়। অভিযান শুরুর আগে ওই আস্তানার আশেপাশের প্রায় ২ বর্গ কি.মি. এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপালী মন্ডলের নির্দেশে মাইকিং করে জঙ্গি আস্তানায় অভিযানের বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়।

এ অভিযানে সোয়াট টিমের দায়িত্ব পালন করেন এডিসি সাইম ও এডিসি আনোয়ার। অভিযানের শুরুতে প্রথমে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। পরে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অনুসন্ধান চালানো হয়। পরে নিচ তলার একটি কক্ষে দু’টো ট্রলিতে ৫ কেজি করে দুটি বোমা, আলাদা একটা ব্যাগে ৪টি গ্রেনেড ও ২টি সুইসাইডাল ভেস্ট পাওয়া যায়। অভিযান বিকেল সোয়া ৪ টার দিকে শেষ হয়। অভিযানকালে ওই আস্তানা লক্ষ্য করে শতাধিক রাউন্ড টিয়ার শেল ও বুলেট ছুড়েছে কাউন্টার টেররিজম, সোয়াট ও র‌্যাব-পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।

এ আস্তানায় বসবাস করা জঙ্গি আনাস (২০) ও রনি (২২) ৫ মাস আগে থেকে নিখোঁজ ছিলেন। জঙ্গি আনাসের বাড়ি নোয়াখালী জেলায়, আর রনির বাড়ি রাজশাহী কিংবা চাঁপাইনবাবগঞ্জ হতে পারে বলে ধারণা। এ দুটি নামই তাদের সাংগঠনিক নাম। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের জঙ্গি দুজনের আস্তানার সন্ধান পেলেও তাদের নাগাল পায়নি। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তাদের ছবি রয়েছে। ছবি দেখে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ১৫ মার্চ মিরসরাইয়ে থেকে আটক করা দুই জঙ্গিদের কাছ থেকে অর্ধপোড়া একটি মোবাইল ফোন সেট পাওয়া যায়। পরে ওই মোবাইল সেট পুলিশের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। সেখান থেকে প্রাপ্ত তথ্যে আরও কয়েকজন জঙ্গির সন্ধান পাওয়া যায়। পরে আটক জঙ্গিদের কাছ থেকে আনাস ও রনির ঠিকানা খুঁজে পায় আইন-শৃঙ্খলা বাহিনী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে