,

আইপিইউ সম্মেলন শুরু

news-image

নিউজ ডেস্ক : নারীর ক্ষমতায়নে ‘ফোরাম অফ ওম্যান পার্লামেন্টারিয়ান’ শীর্ষক বৈঠকের মধ্য দিয়ে শুরু হয়েছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম অ্যাসেম্বলি। শনিবার সকাল ৮টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন শুরু হয়। তবে সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

জানা গেছে, ফোরাম অফ ওম্যান পার্লামেন্টারিয়ানদের মিটিংয়ে ২০১২ সালে গৃহীত জেন্ডার সেনসিটিভ পার্লামেন্টের অ্যাকশন প্ল্যানের ফলোআপ, টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের জন্য নারী ক্ষমতায়ন এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ বিষয়ে আলোচনা করা হবে।

এছাড়াও ২০৩০ সালের মধ্যে লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন টেকসই উন্নয়নে কীভাবে সহায়তা করবে, নারীর অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ, বাল্য বিয়ে বন্ধের ব্যবস্থা ও এ বিষয়ে সংসদের ভূমিকা নিয়ে আলোচনা করবেন বক্তারা।

মিটিংয়ে রাজনীতিতে নারীর অংশগ্রহণ, সংসদ ও সরকারে নারীর অংশগ্রহণ, রাজনীতিতে নারীর অংশগ্রহণে চ্যালেঞ্জ এবং নির্বাচনে কীভাবে আরও বেশি সংখ্যক নারী অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে তথ্য বিনিময় করবেন বক্তারা।

জানা গেছে, পাচঁদিনব্যপী এ অনুষ্ঠান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্তর্জাতিক অনুষ্ঠান যা দেশের ভাবমূর্তিকে একটি অন্য উচ্চতায় নিয়ে যাবে। এবারের অনুষ্ঠানে ১৬৪টি প্রতিনিধিদল অংশগ্রহণ করছে। এর মধ্যে ১৩২টি সংসদীয় প্রতিনিধিদল। বাকিরা পর্যবেক্ষক ও সহযোগী প্রতিষ্ঠান। এবারে ৪৫ জন স্পিকার এবং ৩৭ জন ডেপুটি স্পিকার অংশ নেবেন। আইপিইউ’র ১৩৮ বছরের ইতিহাসে এবারের অনুষ্ঠানটি হবে গ্রিন কনফারেন্স এবং এবারের অনুষ্ঠানে আইপিইউ ওয়েব টিভি উদ্বোধন করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে