হোমনায় মাধ্যমিক বিদ্যালয় গুলোতে উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হয়েছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন
আবু রায়হান চৌধুরী : কুমিল্লার হোমনা উপজেলার মাধ্যমিক বিদ্যালয় গুলোতে উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হয়েছে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন
এই নির্বাচন যেন কোন সাধারন নির্বাচন নয় জাতীয় ও স্থানীয় নির্বাচনের মতই অনুষ্ঠিত হয়েছে নির্বাচনটি। ব্যালট পেপার থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতিই ছিল বিদ্যালয় গুলোতে। সে সাথে জোরালও ও কঠোর নিরাপত্তার ব্যবস্থা ও রাখা হয়। আর এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো উপজেলা জুড়ে যেন বয়ে যায় এক প্রকার নির্বাচনী আমেজ। সারা দেশের ন্যায় সরকারী নিয়ম অনুযায়ী স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে গতকাল ৩০ শে মার্চ। সেই উপলক্ষে হোমনার সব কয়টি মাধ্যমিক বিদ্যালয়ে সারা দিন জুড়ে যেন ছিল এক উৎসব মূখর ও আনন্দঘন পরিবেশ। আর কেবিনেট প্রার্থীরা ব্যস্থ হয়ে পড়ে ভোটারদের নিয়ে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে আছাদপুর হাজী সিরাজ-উদ-দৌল্লা ফারুকী উচ্চ বিদ্যালয়, ঘনিয়ার চর উচ্চ বিদ্যালয়, দুললাপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়, আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায় যে, প্রার্থীগন সকলেই বিজয়ের প্রত্যাশায় অপেক্ষার প্রহর গুনছে। আছাদপুর হাজী সিরাজ-উদ-দৌল্লা ফারুকী উচ্চ বিদ্যালয়ে কেবিনেট ভোটার সংখ্যা সর্বমোট ৫০৩ জন এর মধ্যে প্রতিদন্ধীতা করেন ১৩ জন প্রার্থী এর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে ৬ষ্ঠ শ্রেণী থেকে ১ জন, ৭ম শ্রেণী থেকে ২ জন, ৮ম শ্রেণী থেকে ১ জন, ৯ শ্রেণী থেকে ২ জন, ১০ শ্রেণী থেকে ২ জন সর্বমোট ৮ প্রার্থী বিজয়ী হয়। প্রার্থীদের প্রাপ্ত ভোট হচ্ছে – ৬ষ্ঠ শ্রেণীর তানজিনা আক্তার পায় ১৩৭ ভোট, ৭ম শ্রেণীর রিমা আক্তার ও ইমরান মিয়া যৌথ ভাবে পায় ১২১ ভোট, ৮ম শ্রেণীর শোহরাব মিয়া পায় ১০০ ভোট, ৯ শ্রেণীর কামরুল ইসলাম ও পারভেজ মিয়া পায় ৮২ ভোট, ১০ শ্রেণীর তানজিনা আক্তার ও সাকিব মিয়া পায় ৬৩ ভোট, সর্বমোট ৫০৩ ভোট পেয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে প্রার্থীরা জয় লাভ করে।
ঘনিয়ার চর উচ্চ বিদ্যালয় কেবিনেট ভোটার সংখ্যা সর্বমোট ৭৫০ জন এর মধ্যে প্রতিদন্ধীতা করেন ১১ জন প্রার্থী। এদের মধ্যে ৮ জন প্রার্থী বিজয়ী হয়। বিজয়ীরা হচ্ছে-৬ষ্ঠ শ্রেণীর ইভা আক্তার,৭ম শ্রেণীর মো. আবু সাঈদ ও রাবেয়া আক্তার, ৮ শ্রেণীর মো. ইমন মিয়া ও শিপা আক্তার. ৯ম শ্রেণীর আবুল বাশার ও এম সাইফুর রহমান, ১০ শ্রেণীর মো. সাকিবুর রহমান বিজয় অর্জন করে।
দুললাপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট ভোটার সংখ্যা সর্বমোট বিদ্যালয়ের গননা অনুযায়ী ৬১০৪ ভোট এদের মধ্যে সকল শ্রেণী থেকে ৮ জন প্রার্থী বিজয়ী হয়। এদের মধ্যে মো. সাইফ ৬ষ্ঠ শ্রেণীর (ক) পায় ৮৫৭ ভোট, মো. রাশেদুল ইসলাম ৭ম শ্রেণীর (খ) পায় ৭৩৫ ভোট, তানজিনা মিমি ৭ম শ্রেণীর (গ) পায় ৬৪৪ ভোট, ৮ম শ্রেণীর মানসুরা আক্তার (ঘ) পায় ৫১২ ভোট, আলী আকবর ৯ম শ্রেণীর (ব্যঃ শিঃ) পায় ৮৪৮ ভোট, মো. মামুন মিয়া ৯ম শ্রেণীর (বিজ্ঞান) পায় ৭৯০ ভোট, মো. রমজান ১০ম শ্রেণীর (বিজ্ঞান) পায় ৯৫৭ ভোট ও মো. ফাহিম মিয়া ১০ম শ্রেণীর (মানবিক) ৭৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়। অপর দিকে দুলালপুর আলহাজ্ব কফিল উদ্দিন দাখিল মাদ্রাসায় ও স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মাধ্যমেই তারা নির্বাচনটি উপভোগ করেন।
আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১২ জন প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহন করে। এর মধ্য থেকে ৮ জন প্রার্থীকে কেবিনেট পদে বাছাই করে নেন শিক্ষকরা।











